Sunday, August 14, 2011

তোর জন্যই তো আজকের সকাল,

বড় অপেক্ষায় পাওয়া রে

আমার কতো গুলো শিশু প্রাণ দিলো

তোর রাত এর হুইস্কি- রেশ, সকালের ব্লাক কফি তে কাটবে বোলে

খবর এর কাগজ , শেয়ার মার্কেট তোর কপালে ভাঁজ ফেলে, যেখানে

না জানি কতবার গুলি- টিপ পরিয়েছে পুলিশ আমায়

তোর বৌ এর তন্বি শরীর এর জন্য অণশ্‌ন

কাজ লাগলো না, আমার স্বদেশ ফেরাতে

ছেলের তোর প্রতি 'অসহযোগিতা' নাকি

মেয়ের Freedom খোঁজা নত তুই,

Useless country কে নিয়ে রোজ লজ্জিত হোস?

আমি আমার চৌশট্টি তম জন্মদিন

কখনো এদো বস্তির দূর্গন্ধ নাক নিয়ে

public toilet লম্বা লাইন

কখনো park এর বেনঞ কুকুর এর সাথ সহ-শয্যায়

নয়তো, Traffic signal বেলুন বেচা, বাচ্চা মেয়েটার করুন মুখে

অথবা, বাঙালির রিদ্ধ আড্ডায় চা এর জোগান দেয়া

ছোট্টো ছেলেটার মুখে চেয়ে

স্বাধীণতার মানে খুঁজি...

1 comment:

Moon under water said...

ভাল লাগলো !