তোর জন্যই তো আজকের সকাল,
বড় অপেক্ষায় পাওয়া রে।
আমার কতো গুলো শিশু প্রাণ দিলো
তোর রাত এর হুইস্কি-র রেশ, সকালের ব্লাক কফি তে কাটবে বোলে
খবর এর কাগজ এ, শেয়ার মার্কেট তোর কপালে ভাঁজ ফেলে, যেখানে
না জানি কতবার গুলি-র টিপ পরিয়েছে পুলিশ আমায়
তোর বৌ এর তন্বি শরীর এর জন্য অণশ্ন
কাজ এ লাগলো না, আমার স্বদেশ ফেরাতে
ছেলের তোর প্রতি 'অসহযোগিতা' নাকি
মেয়ের Freedom খোঁজা এ নত তুই,
Useless country কে নিয়ে রোজ লজ্জিত হোস?
আমি আমার চৌশট্টি তম জন্মদিন এ
কখনো এদো বস্তির দূর্গন্ধ নাক এ নিয়ে
public toilet লম্বা লাইন এ
কখনো park এর বেনঞ এ কুকুর এর সাথ এ সহ-শয্যায়
নয়তো, Traffic signal এ বেলুন বেচা, বাচ্চা মেয়েটার করুন মুখে
অথবা, বাঙালির রিদ্ধ আড্ডায় চা এর জোগান দেয়া
ছোট্টো ছেলেটার মুখে চেয়ে
স্বাধীণতার মানে খুঁজি...